রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ‘জয় হিন্দ’ স্লোগান কে দেশদ্রোহীতা দাবি করে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ৩ টি সংগঠন। রোববার বিকেলে যৌথ প্রতিবাদ লিপির মাধ্যমে এ দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি, এর মাধ্যমে উপাচার্য বাংলাদেশের ‘স্বাধীনতা-স্বার্বভৌমত্বকে অসম্মান ও অস্বীকার করেছেন।
সংগঠন ৩ টি হচ্ছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাকসু আন্দোলন মঞ্চ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, উপাচার্যের স্লোগানের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। উক্ত বক্তব্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অত্যান্ত স্পর্শকাতর। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এ বক্তব্য খুবই উদ্বেগ জনক। আমরা মনে করি এই বক্তব্যের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ শহীদের আত্বত্যাগ ও লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে অসম্মান ও অস্বীকার করেছেন। যা দেশদ্রোহীতার শামিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মত পদে বসে এমন গর্হিত বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত পদকে তিনি কলঙ্কিত করেছেন।
প্রতিবাদ লিপিতে  শিক্ষার্থী হিসেবে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার দাবি জানান। অন্যথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।প্রতিবাদের অনুলিপি উপাচার্য,  উপ-উপাচার্য, প্রক্টর,ছাত্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ইতিহাস বিভাগ ও জন-ইতিহাস চর্চাকেন্দ্র যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে  জয় বাংলা,জয় বঙ্গবন্ধু স্লোগানের পর ‘জয় হিন্দ’ স্লোগান দেন উপাচার্য।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে