কুষ্টিয়া প্রতিনিধিঃ পাংশা সরকারি কলেজ ও মাছপাড়া মহাবিদ্যালয়ে রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং ও উচ্চশিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানদ্বয়ের অধ্যক্ষের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী বলেন, সততা ও নিষ্ঠা ব্যতীত কোন পরিকল্পনাই সঠিকভাবে অর্জিত হয় না। মুখ্য আলোচক জীবনের স্বপ্ন বাস্তবায়নে একজন শিক্ষার্থীকে স্বপ্ন রচনার পাশাপাশি তাকে সততা, সহমর্মিতা, কঠোর পরিশ্রমী, আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাবোধ, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, নেতৃত্ব প্রভৃতি গুণ অর্জনের উপর তাগিদ দেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























