ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগত মুক্ত ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইবি ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকাল তিনটায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনের কাছে ক্যাম্পাস থেকে অছাত্র ও বহিরাগতদের মুক্ত করার এবং মামলা প্রত্যাহারের দাবি উত্থাপন করেছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিশির ইসলাম বাবু,তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, জুবায়ের আল মাহমুদ। দলীয় সূত্রে জানা যায়, আলামীন জোয়াদ্দার ইতিহাস, জুয়েল রানা হালিম বাংলা,শিশির ইসলাম বাবু সিএসসি,শিমুল ইংরেজি সাবেক, নাজমুল, মিজানুর রহমান লালন অর্থনীতি বিভাগ এদের বিরুদ্ধে ঝিনাইদহ কোর্টে ৫০০ কোটি টাকার মেগা প্রজক্টে চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে। কোর্ট মামলার কাগজ শৈলকোপা থানায় পাঠাইছে যা তারা গোপন সূত্রে জানতে পেরেছে। ছাত্রলীগের পদবঞ্চিত বিদ্রোহীগ্রুপের নেতাদের দাবী ঝিনাইদহ কোর্টে ছাত্রলীগের বিরুদ্ধে যে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে তাতে প্রশাসনের ইন্ধন রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশীদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করবে এটা বিশ্বাসযোগ্য নয়‌। এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। এখানে শুধু ছাত্রলীগের রাজনীতি থাকবে এবং কিছু প্রগতিশীল সংগঠন থাকবে।

এছাড়া বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবির বিষয়ে (ভারপ্রাপ্ত) প্রক্টর পরেশ চন্দ্র বর্মন বলেন, এবিষয়ে কাজ চলছে এবং এর পূর্ণ বাস্তবায়ন হতে একটু সময় লাগবে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে বাস চলাচল বন্ধ করে রাখে । তারা আগামীকাল সকাল ১০ টার মধ্য তাদের নামে যে মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে সেগুলো না উঠিয়ে নিলে আগামীকাল থেকে তীব্র আন্দোলনের ডাক দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করে।

ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে