বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০১৯) বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ১০ নভেম্বর ২০১৯ তারিখে থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ২৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু হবার কথা থাকলেও অনিবার্য কারনবশত তা স্থগিত করা হয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর নতুন তারিখ স্বল্প সময়ের মধ্যে জানানো হবে। প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভূক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং জাতীয় প্রত্রিকায় প্রকাশ করা হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























