রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স্থানীয়দের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছি, স্থানীয়দের মার খাওয়ার জন্য নয়। প্রতিটি শিক্ষার্থী নির্যাতনের শিকার। এটি কোন বিছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। এসবের পুনরাবৃত্তি চাইনা। স্থানীয় সন্ত্রাসীরা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। দু-একজনকে একা পেলেই আক্রমণ করে। এজন্য সকল শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে। অপরাধীদের প্রতিহত করতে হবে। প্রশাসনের কাছে বিচার দাবি জানাচ্ছি। এদের আইনের আওতায় না আনা হলো কঠোর কর্মসূচী দিবো, বিচার না নিয়ে ঘরে ফিরে যাবো না।
মারধরের শিকার শিক্ষার্থী শোভন বলেন, “গতকাল রাতে কিছু বখাটে এসে উল্টা পাল্টা কথা বলা শুরু করে। দুজন বান্ধবীকে উক্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে স্থানীয় সন্ত্রাসীরা আমার ওপর চড়াও হয় এবং মারধর করে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানাচ্ছি। “গতকাল রাত ১১ টার দিকে মোবাইলে সেলফি তোলার সময় অসামাজিক কার্যকলাপের কথা বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় কয়েকজন বখাটে। বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে রিয়াদ হোটেলের সামনের চায়ের দোকানে তানহা , প্রাপ্তি , শােভন , শিহাব , নাঈম চা পান করছিলেন।এদের মধ্যে নাঈম ছাড়া বাকিরা আইবিএ’র ১ম বর্ষের শিক্ষার্থী। রাতেই ঢাকা যাওয়ার কথা ছিল তানহা ও প্রাপ্তির। আগিয়ে দিতে আসা বন্ধুদের সাথে মোবাইল ফোনে সেলফি নিচ্ছিলেন তারা। সেলফি তোলাকে অসামাজিক কার্যকলাপ আখ্যা দিয়ে এসময় তানহা ও প্রাপ্তি কে উত্ত্যক্ত করে স্থানীয় কয়েকজন যুবক। উত্ত্যক্তের প্রতিবাদ করতে গেলে শোভন কে এলোপাতাড়ি ভাবে মারতে শুরু করে কয়েকজন বখাটে। এবং মাথায় ক্রিকেট স্টেম্প দিয়ে আঘাত করে। এসময় চোখে গুরুতর আহত হয়েছেন তিনি।
ঘটনার সময় দুই জন উত্ত্যক্তকারী তানহা ও প্রাপ্তিকে জুতা দিয়ে আঘাত করে। আরাে দুইজন তানহা ও প্রাপ্তির গায়ের ওড়না কেড়ে নেয়। স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় তাদের ছাড়িয়ে নিতে গেলে লোক প্রশাসন বিভাগের নাঈমের উপর চড়াও হয় তারা। বেধড়ক মারধরে কান ফেটে যায় নাঈমের । এতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শোভন এবং লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষের নাইমুল ইসলাম নাঈম আহত হয়েছেন। এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ৩ জনকে আটক করতে পেরেছে। তারা হচ্ছেন রবি, সিরাজুল ও উষা।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























