রাবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত  শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলোক প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে হতে  প্রজ্জলিত মোমবাতি হাতে পদযাত্রা কর্মসূচি শুরু হয়।ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে  শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন,  বশেমুরবিপ্রবিতে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনে কর্তব্যরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর উপাচার্যের নির্দেশে  স্থানীয় সন্ত্রাসীরা  হামলা করেছে। এতে আমরা মনে করি উপাচার্যের মত পদে থাকার যোগ্যতা নেই।  উপাচার্যের গুন্ডা বাহিনী যে ন্যাক্কারজনক হামলা করছে তা অতিদ্রুত তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক।  যত দ্রুত সম্ভব উপাচার্যকে অপসারণের জোর দাবি জানাচ্ছি। এরই প্রতিবাদে আমরা ক্যাম্পাসে মোমবাতি হাতে পদযাত্রা কর্মসূচী পালন করছি।
সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী পরিবেশ তা থেকে দেশকে উদ্ধারে শিক্ষার্থী জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই উল্লেক করে তারা বলেন, আমরা আলোক হাতে দাঁড়িয়েছি, এর মানে আমরা এই প্রতিবাদী আলো সারাদেশে ছড়িয়ে দিতে চাই। স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করার কারণে শিক্ষার্থীরা তাদের জ্ঞান চর্চার পরিবেশ পাচ্ছে না।এই দূর্নীতি শুধু জাহাঙ্গীর নগর বা বশেমুরবিপ্রবিতে নয় এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চলছে দূর্নীতির মহালুটপাট। ছাত্রসমাজই পারে তা রুখে দিতে। এই আলোক শিখা আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।
এসময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য  খন্দকার নাসির উদ্দীনের দ্রুত অপসারণ ও বিচারের দাবি জানান তারা।উল্লেখ্য,  গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কাজ কি? এ ধরনের স্ট্যাটাস দেওয়ায়  আইন বিভাগের শিক্ষার্থী  ফাতেমা তুজ জিনিয়া বিশ্ববিদ্যালয়  থেকে সাময়িক বহিস্কার করা হয়। এরপর থেকে  শিক্ষার্থীদের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হলে স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে  সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে