রাবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। এতে বাধা দেয় পুলিশ।শনিবার বিকেল সাড়ে ৪টা হতে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীরাও যোগ দেয়। পরে এক বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
অবরোধ কর্মসূচিতে তারা ‘একদফা এক দাবি ভিসি তুই কবে যাবি, ভিসির কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, অন্যায় মানি না মানবো না। শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। সাংবাদিকের ওপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই, বলে শ্লোগান দিতে থাকে।’
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, একজন বিশ্ববিদ্যালয়ে সবোর্চ্চ প্রশাসনিক পদে থেকে কতটুকু অনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত আচরণ করতে পারলে শিক্ষার্থীদের উপর ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেয়।  অপরাধ আড়াল করতেই এতদিন নাটকীয়তা করেছেন ভিসি।প্রতিনিয়ত শিক্ষাথীদের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। প্রশাসনের অপকর্মগুলো প্রকাশ করা হলেই  শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এমন নিয়ম আছে আমাদের জানা নেই। এহেন কর্মে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এসময় তারা বলেন ভিসি নাসির উদ্দীনের ‘গোবর বাণিজ্য’ সহ নানা অপকর্মের সংবাদ করায় সাংবাদিকদের উপর চড়াও হন তিনি। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েও গুন্ডা বাহীনি দিয়ে হামলা করার নজির সৃষ্টি করেছেন। যা মেনে নেয়া যায় না।উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে  উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। এতে পেশাগত দায়িত্বপালন কালে তিন সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত ২০ জন শিক্ষার্থী।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে