নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার খেলার মাঠে আন্তঃবিভাগ ও আন্তঃহল বঙ্গবন্ধু কাপ ফুটবল প্রতিযোগীতা-২০১৯ এর উদ্ভোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, বর্তমানে খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরা ও সমান দক্ষতা ও নৈপুন্যতার স্বাক্ষর রেখে চলেছে।

শুধু খেলাধুলা নয় সর্বক্ষেত্রেই নারীরা আজ নিজেদের প্রতিভার ও দক্ষতার পরিচয় রেখে চলেছে। পাশাপশি নারীর ক্ষমতায়নে ও বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে সুম্পর্ক ও সৌহার্র্দ্যতা বাড়াতে হবে। তিনি আরো বলেন, ফুটবল হচ্ছে নৈপূর্ন্যতার খেলা যেখানে হটকারিতা ও জোরজবরদস্তির কোন সুযোগ নেই। বাংলাদেশ আজ ক্রিকেটে বিশ্বের বুকে নিজেদের অবস্থান করে নিয়েছে। ঠিক তেমনি অদূর ভবিষ্যতে ফুটবলেও বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরাশক্তি হিসাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাবে।

আজকে এই প্রতিযোগীতায় যে খেলোয়াড় নৈপূণ্যতার স্বাক্ষর রাখবে সে ভবিষ্যতে জাতীয় দলে নিজের অবস্থান করে নিতে পারবে। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ একুশ শতকের লগ্নে টেকসই উন্নয়নের অভিযাত্রায় অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছেন যেখানে সকল ধরনের দুর্ণীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে খেলাগুলো উপভোগ করতে এবং এর মাধ্যমে সকল ধরনের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ড হতে তরুন সমাজকে নিজেদেরকে দুরে রাখবার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের খেলাধুলায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে।

আমরা সকলে যেন খেলাধুলার মাধ্যমে সকল ধরনের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ডকে না বলি। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ পড়াশুনা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ সকল ক্ষেত্রে যে গনজাগরনের সৃষ্ঠি হয়েছে খেলাধুলায় ও তার ছাপ রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, খেলাধুলা দেখলে আমার ভালো লাগে কারন আমি আগের দিনে ফিরে যায়। যখন দেশের মাঠে ময়দানে প্রতিটি প্রান্তে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। আজ আর অনেক খেলায় দেখা যায় না। অনেক খেলা আমাদের মধ্যে হতে হারিয়ে গেছে। তিনি পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় সমান পারদর্শিতা দেখাতে হবে উপস্থিত সকল খেলোয়াড়দের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। এবারের আন্তঃবিভাগ বঙ্গবন্ধু কাপ ফুটবল প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ অংশগ্রহন করছে। আন্তঃবিভাগ ও আন্তঃহল বঙ্গবন্ধু কাপ ফুটবল প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের শরীরচর্চা প্রশিক্ষক মাবিলা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ড.আনিচর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) এইচ এম আলী হাসান, উপ রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোঃ নওয়াব আলী খান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শাহ আলম, মোঃ আসাদুর রহমানসহ অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া মোস্তাফিজুর রহমান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে