রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ‘ইয়াং ম্যান্স ক্লাব’ নামের একটি ক্যাসিনোতে (জুয়ার আসর)  অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করেছে র‌্যাব। এখানে নিয়মিত জুয়ার আসর বসত বলে জানায় র‌্যাব।

আজ (বুধবার) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

এদিকে, ক্যাসিনোটির মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার রাজধানীর গুলশানে বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাকে আটকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি র‌্যাব।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে