ইবি প্রতিনিধিঃ রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতের তালে তালে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদের আয়োজনে সোমবার বৃক্ষ উৎসব অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে বৃক্ষ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন মানব বিবর্তনের ইতিহাসে জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত বৃক্ষের প্রয়োজনীতা রয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠে বর্তমানে ৪০ শতাংশ বৃক্ষ রয়েছে। বৃক্ষ রোপন এবং তা পরির্চযার করার মাধ্যমে আমাদের পরিবেশ সুরক্ষার দায়িত্ব নিতে হবে। শিক্ষার সঞ্চারণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আগামী ১’বছরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ রুপে গ্রীণ ক্যাম্পাস উপহার দিবো।

আলোচনা শেষে কলা অনুষদের প্রধান ফটকের সামনে অতিথিবৃন্দরা বৃক্ষ রোপনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সূচনা করেন।

ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে