পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইটিই (ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগকে ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) বিভাগে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইটিই বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি করেন ইইই বিভাগের সিলেবাসের সাথে ৯০ শতাংশ মিল রয়েছে ইটিই বিভাগের। তারপরও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয় ইটিই বিভাগের শিক্ষার্থীদের। একইসাথে বিসিএস পরীক্ষায় ইটিই বিভাগের জন্য আলাদা কোনো বিষয় কোড না থাকায় বিপাকে পড়তে হয়। এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ইটিই বিভাগের চেয়ারম্যান ডঃ শেখ রাসেল আল আহমেদ বলেন- “একাডেমিক কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক, এবং আমরা চেষ্টা করছি বিভাগ রুপান্তরের।

আকরাম নয়ন
পাবনা বজ্ঞিান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে