পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চার (০৪) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রোগ্রাম ও পাঁচ (০৫) বছর মেয়াদী ব্যাচেলর অফ আর্কিটেকচার ও বি.ফার্ম. (প্রফেশনাল) কোর্সে ২ টি ইউনিটে মোট ২১ টি বিভাগের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম নৈর্ব্যক্তিক এর পাশাপাশি লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

আবেদনের সময় ১৫’ই সেপ্টেম্বর থেকে ১০’ই অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫’ই নভেম্বর(শুক্রবার)। শুধুমাত্র ২০১৬ ও ২০১৭ সালের এসএসসি/ সমমান এবং ২০১৮ ও ২০১৯ সালের এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে।
তবে পরের বছর অর্থাৎ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র ২০১৮ সালের এসএসসি ও ২০২০ সালের এইচএসসি পাসকৃত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pust.ac.bd) পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে নুন্যতম ১২৪৫ টাকা। এদিকে আবেদন ফি বৃদ্ধির কারণে শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রশাসন । শিক্ষার্থীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছাত্র সহ কয়েকজন শিক্ষক ও আবেদন ফি’র বিষয় নিয়ে সমালোচনা করেছে। তারা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
আকরাম নয়ন,
নিউজ ডেস্ক।। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়























