ইবি প্রতিনিধি/প্রীতম মজুমদারঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদ্দোনতির নীতিমালা প্রত্যাখানের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের অংশগ্রহনে মানববন্ধন বুধবার মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে অনুষ্ঠিত হয়।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম।

বক্তাগণ বলেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট স্বায়ত্তশাসন অনুযায়ী চলবে। ইউজিসির অভিন্ন নীতিমালা সেই স্বায়ত্তশাসনের পরিপন্থী। এটি বিশ্বমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি বাধা। আমরা সর্বসম্মত ভাবে নীতিমালাটি প্রত্যাখান করছি। শিক্ষকরা আগামীকাল উক্ত দাবিতে ঢাকায় কেন্দ্রীয় মানববন্ধনে সর্মথনের ঘোষণা দেন।

প্রীতম মজুমদার,
ইবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে