রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয় ও কুমারখালী সরকারি  ডিগ্রী কলেজের যৌথ আয়োজনে ক্যারিয়ার প্লানিং ও উচ্চশিক্ষা শীর্ষক সেমিনার বৃহস্পতিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব শরিফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম।প্রধান আলোচকের বক্তব্যে ড. জহুরুল ইসলাম বলেন জীবনে সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়েই স্বপ্ন দেখতে হবে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনাই হল ক্যারিয়ার প্লানিং। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শরিফ হোসেন আশা প্রকাশ করে বলেন বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া সহ সারা দেশের উচ্চ শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মনিরুজ্জামান। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান মধু ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সামিনা ইয়াসমীন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে