ইবি প্রতিনিধি/প্রীতম মজুমদারঃ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে এবং থিয়েটারের প্রযোজনায় পথনাটক “মৃত্যুঞ্জয়ী মুজিব” বুধবার দুপুর ১২ টায় বাংলা মঞ্চে অনুষ্ঠিত হয়। রচনা ও নির্দেশনায় ছিলেন কৌশিক আহমেদ।
নাটকটি শুরুর পূর্বে থিয়েটারের কার্যনির্বাহী সদস্য রুমি নোমানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন এটি মঞ্চস্থ হওয়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জাতির পিতার অবিনাশী কীর্তি ও রাজনৈতিক আদর্শ সর্ম্পকে জানতে পারবে। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও স্বাধীনতার স্থপতি হিসেবে শুধুমাত্র ইতিহাসে নয় বরং সাহিত্য এবং সাংস্কৃতিক জগতেও প্রতিষ্ঠিত হয়েছেন। মৌলবাদ, জঙ্গীবাদ প্রতিরোধে নাটক অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর ভূমিকায় ছিলেন অনি আতিকুর রহমান এবং এহিয়া খানের ভূমিকায় নুরুজ্জামান সাগর। অভিনয়ে ছিলেন ইমরান, ফাহিম, মোনালিসা, ইশতিয়াক, নাহিদ, ইরানি, মোসাদ্দেক, রেজোয়ান প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের চিত্র নাটকটিতে তুলে ধরা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে