রাজধানীর মান্ডায় কিশোর গ্যাংয়ের ২৬’জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে হায়দার আলী স্কুলের কাছে হিলু মিয়ার গলি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা আগুন, কায়েস, চানজাদু ও ডেভিল কিং পুল পার্টি ভলিয়ম-২ গ্রুপের সদস্য।

সংশিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে চানজাদু গ্রুপের সদস্যরা ডেভিল কিং পুল পার্টি ভলিয়ম-২ গ্রুপের তানভীর হোসেন অপু, আদনান  হোসেন রুদ্র ও প্রান্তকে ছুরিকাঘাত করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে র‌্যাব মান্ডা ও আশেপাশের এলাকায় একযোগে অভিযান চালায়। সেখান থেকে ২৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমান আদালত।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৩ অতিরিক্ত পরিচালক বিনা রাণী দাস ও এএসপি বশির। র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ২২ জনকে সর্বোচ্চ ছয় মাস এবং সর্বনিম্ন তিনমাসের কারাদন্ড দেওয়া হয়েছে। চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে