নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইকিউসি সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬’শে আগস্ট/১৯) দুপুরে নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদ এই আয়োজন করে। শিক্ষা বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন হযরত বিবি খদিজা হলের প্রভোস্ট প্রফেসর ড.মো. আতিকুর রহমান ভূঞা ও শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মো.ওয়ালিউর রহমান আকন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ, দপ্তর, অফিস, ও শাখার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























