বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রংপুর-এ ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ বেলা সাড়ে ১১টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এতে উদ্বোধনী বক্তব্য দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। তিনি বলেন, বিশ্বব্যাপী যেসকল উদ্ভাবন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের মধ্যে অন্যতম। এ ধরনের একটি বিশ্বজনিন বিষয়কে সেমিনারের বিষয়বস্তু করার জন্য তিনি সিএসই বিভাগকে ধন্যবাদ জানান। সেমিনারটি শুধু বিভাগের শিক্ষার্থীদের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্যেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে জাপানের টোকিওতে আরএনডি গবেষক হিসেবে কর্মরত ফারুক আহমেদ। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং সহকারী অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। সেমিনারে বক্তারা বিশ^ব্যাপী বর্তমান তথ্য-প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন, প্রয়োগ এবং সম্ভাবনার ক্ষেত্রগুলো তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মুহাঃ শামসুজ্জামান, প্রভাষক সঞ্জয় কুমার সাহা ছাড়াও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে