নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম এর সঙ্গে সঙ্গে হুনান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের প্রতিনিধিবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট ২০১৯) দুপুরে মাননীয় উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে আগামীতে শিক্ষাসহায়ক যৌথ সহযোগীতামূলক কার্যক্রম চালুর বিষয়ে ফলপ্রসু আলাপ হয়। এতে নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মুহাম্মদ ইউসুফ মিঞা, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সেলিম হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.মো.রোকনুজ্জামান সিদ্দিকী, ডঢওঞ এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইয়াং(ণধহম) সহ ৫জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয় নিয়ে আলোচন করেন। এর মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এবং ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে মতবিনিময় করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























