কুষ্টিয়া শহরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জহুরুল ইসলামের সাথে কোন শরতের স্নিগ্ধ বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে বিডিটাইমস্ নিউজের সাথে একান্ত আলাপচারিতায় যানা যায় প্রতিষ্ঠানকে ঘিরে তার স্বপ্নের কথা।
তিনি জানান বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে যেটি বহুমাত্রিক ঐতিহ্যে লালিত কুষ্টিয়ার ইতিহাসকে অনেকখানি সমৃদ্ধ করবে। তাদের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশনায় প্রতিষ্ঠানটি সেই লক্ষ্য বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিতকরণের পাশাপাশি সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা তাদের লক্ষ্য। এটিকে প্রায়োগিক রুপ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে দক্ষ শিক্ষকমন্ডলী। জানাযায় অচিরেই নাট্যকলা, চারুকলা, মিউজিক, সাংবাদিকতার মত রুচিশীল সাবজেক্টগুলো খোলা হবে এবং বিষয়গুলোর সাথে শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে পরিচিতকরণের লক্ষ্যে মিউজিক ক্লাব, জার্নালিস্ট ক্লাব প্রভৃতি খোলা হবে। রবীন্দ্রজয়ন্তী, নজরুল জয়ন্তী, লালন স্মরণোৎসব প্রভৃতি সাংস্কৃতিক ইভেন্টগুলো বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আর্ন্তজাতিক গবেষকদের জন্য বিশ্ববিদ্যালয়টির দ্বার উন্মুক্ত বলে জানান তিনি।
বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিষ্ঠানটির চুক্তি করার পরিকল্পনা রয়েছে যেন শিক্ষার্থীরা বৈশ্বিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। পরিশেষে তিনি জানান শিক্ষা বাণিজ্য নয় উচ্চ শিক্ষার গুণগত মান উন্নত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ























