বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মুখে ১ জীপ ড্রাইভার অপহরণের খবর পাওয়া গেছে।
১৯ আগস্ট বিকাল সাড়ে তিনটায় বান্দরবান হতে রুমা যাওয়ার পথে মিনঝিরি পাড়া রাস্তার ‘মুখ’ নামক স্হান থেকে গাড়ীর যাত্রী নামিয়ে দিয়ে একদল স্ব -সস্ত্র গ্রুপ ড্রাইভারকে জিম্মি করে গাড়ী ভিতর দিকে নিয়ে যায় বলে যাএী সাধারন । অপহরনের পর থেকে ড্রাইভারদের মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছেনা বলেও জানা যায়। সূত্রে জানা যায় অপহরনের এই খবর পেয়ে রুমা ২৭ ইবিসির ক্যাপ্টেন ইনজামাম উল হক এর নেতৃত্বে রুমা জোন সদর হতে একটি টহল টিম মিনঝিরি পাড়া এলাকায় গমন করেন। তারা আশা করছে খুব দ্রুত অপহরনকৃত ড্রাইভারকে খুঁজে বের করতে পারবে। আর তার জন্য সেনাবাহিনীর একটি টিম সদা কাজ করে যাচ্ছে নিখোঁজ এলাকার আশেপাশের সকল স্থানগুলোতে।
কিন্তু দুর্গম পাহাড়ি পথ হওয়ায় সাময়িক কষ্ট হলেও সকল প্রতিকূলতা পিছনে ফেলে অপহরণকৃত ব্যক্তির খোজে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
রিমন পালিত
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























