রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল বা আল্লাহর সরকারের’ ভারপ্রাপ্ত আমিরসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

রোববার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দলের আমিরসহ চারজন আটক করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

তথ্যঃ একুশে
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে