বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর তৃতীয় ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের দ্বিতীয় মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী। শনিবার (১৭/০৮/২০১৯) বিকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেরা অংশগ্রহণকারী ফাহিমুল কাদের সিদ্দিকীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি (অবঃ)।

অনুষ্ঠানে কোর্স সমন্বয়ক এবং ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ সারোয়ার আহমাদ, প্রভাষক বিউটি মন্ডল, প্রভাষক সহিবুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম, ইতিহাস ও প্রতœতত্ত বিভাগের প্রভাষক মোঃ ইউসুফ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে