জাতীয় শোক দিবস সহ ঈদ-উল-আযহার দীর্ঘ ১৭ দিন ছুটি কাটিয়ে আজ থেকে আবারও শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গত ৩১ জুলাই থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উল আযহার ছুটি শুরু হয়েছিল। ১৪ আগস্ট (বুধবার) পর্যন্ত মোট ১৫ দিন ঈদের ছুটি পেয়েছে শিক্ষার্থীরা এবং ৩ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট ১২ দিন অফিস ছুটি ছিল। এরপর জাতীয় শোক দিবস ১৫ আগস্ট (বৃহস্পতিবার) এবং ১৬ আগস্ট (শুক্রবার) হওয়ায় আজ ১৭ আগস্ট (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চলবে।

সবমিলিয়ে মোট ১৭ দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।এরই মধ্যে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে।

আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে