ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৯ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে আজ (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসাকরী) এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।

এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। একই সময়ে অনুরুপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হল প্রভোস্ট। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দু’আ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের সমন্বয়ে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর‌্যালে শেষ হয়। সকাল ১০ টায় “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর‌্যালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এদিকে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া’র আয়োজন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে