সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
একাদশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন সাবেক তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি সমগ্র দেশবাসী, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ সহ কুষ্টিয়ার আপামর জনসাধারণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পশু কোরবানির মধ্য দিয়ে অন্তরের পশুত্বকে বিসর্জনের মধ্য দিয়ে আমরা একটি সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতি মুক্ত সাম্য ও মানবতাবাদী সমাজ বির্নিমাণ করব। তিনি আরও বলেন শুধু পশু কোরবানি নয় কোরবানি হোক সকল প্রকার অসমতা ও হিংসা বিদ্বেষের। তিনি প্রত্যাশা করেন কোরবানির তাৎপর্য সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ছড়িয়ে পড়বে এবং মানুষ সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত থাকবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























