খুলনায় থানা হেফাজতে আসামি ধর্ষণের ঘটনায় রেলওয়ে পুলিশের ওসি ওসমান গনিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার বিকেলে নির্যাতনের শিকার ওই আসামি বাদী হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার ও অজ্ঞাত তিন জনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি হয়েছে পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারন আইনে। ২ আগস্ট গ্রেপ্তারের পর আসামিকে থানায় ধর্ষণের অভিযোগ ওঠে খুলনা রেল পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে। ৪ আগস্ট মাদক মামলার শুনানিতে আদালতে এ অভিযোগ করেন আসামি।
পরে অভিযুক্ত ওসি ওসমান গণি ও এসআই নাজমুল হককে জিআরপি থানা থেকে প্রত্যাহার করে পাকশি জেলা রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























