বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর ৭৮ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২২ শে শ্রাবণ) বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেজিস্টার(ভারপ্রাপ্ত) ড. ইসমত আরা খাতুনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। মূখ্য আলোচক ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান। বক্তাগণ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বাঙালীদের রাজনৈতিক সচেতনতা বোধ সৃষ্টিতে রবি ঠাকুরের গৌরবজ্বল অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন বাংলা বিভাগের প্রভাষক ডঃ মোঃ মহিবুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আইসিই বিভাগের শিক্ষার্থী মো আরিফুর রহমান সরকার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























