কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে মাসব্যপী ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে মানুষের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে করনিয় সম্বলিত লিফলেট বিতরন করে মাসব্যপী এই কর্মসূচির উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাজাহান আলি।

এসময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড.মো: জহরুল ইসলাম, ট্রাস্টি ড. জুলফিকার আলী, কলা ও মানবিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শহীদুর রহমান, প্রক্টর এস এম হাসিবুর রশিদ, কাজী আরিফ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক কারশেদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরনকালে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাজাহান আলি জানান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্বনয়ে গঠিত সেচ্ছাসেবকদের দুইটি দল মাসব্যপী কুষ্টিয়া জেলার সমস্ত বাড়ী বাড়ী যেয়ে এই ডেঙ্গু রোগ প্রতিরোধে করনিয় সম্বলিত লিফলেট বিতরন করবে।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে