তরুণ শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির ক্ষেত্রে সহায়তা প্রদান ও উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্হ কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ (নোয়াখালী) স্টুডেন্টস’ ফোরাম, কর্তৃক আয়োজিত সেমিনার আজ রোববার (৪ আগস্ট ২০১৯)বিকেলে শেষ হয়েছে।

দুদিনব্যাপী আয়োজিত সেমিনারের প্রথম দিন (৩ আগস্ট ২০১৯) উপজেলার সরকারি মুজিব কলেজ ও জৈতুন নাহার কাদের মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার সম্মানিত ‘সহকারী কমিশনার (ভূমি)’ জনাব মোহাম্মদ ইয়াসিন, কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল বাসার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘পাবলিক রিলেশন্স অফিসার’ জনাব ইফতেখার হোসাইন রাজু, প্রভাষক জনাব ফজলুল্লাহ ফারুকী রায়হান, নূর মোহাম্মদ, সঞ্জয় চক্রবর্তী ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করণের পাশাপাশি বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। দ্বিতীয় দিনের সেমিনারটি অনুষ্ঠিত হয় কদমতলা এইচ, সি উচ্চ বিদ্যালয়, কবি জসীমউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং বামনী ডিগ্রি কলেজে। কদমতলা এইচ,সি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান শুরুর মাধ্যমে সেমিনারটি শুরু হয় । সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুরুত্ব ও বিভিন্ন কলাকৌশল সম্পর্কে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ সাহাব উদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন বামনী কলেজের অধ্যক্ষ জনাব রাহাবার হেসাইন ও ফোরামের সদস্যবৃন্দ।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুজাহিদুল ইসলাম জীবন।প্রাণবত চক্রবর্তী জিতুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ফায়েজ, জান্নাতুল ফেরদৌস তানিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার শ্রাবণী।সেমিনার শেষে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার ও আয়োজন করা হয়। কুইজ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানকে একশতটি করে গাছের চারা উপহার দেয়া হয় ১/২৪ সোশ্যাল মুভমেন্টের পক্ষ থেকে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে