রাবি প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিএসসি সমিতির উদ্যোগে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৪ সিরিজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫ টার এই অনুষ্ঠানে সিএসসি বিভাগের প্রধান অধ্যাপক ড. বশির আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম সরকার, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, রেজিষ্ট্রার(ভারপ্রপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সিএসসি সমিতির কোষাধ্যক্ষ জনাব মোঃ আবু সাঈদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০১৩ সিরিজ থেকে ২০১৭ সিরিজ শিক্ষার্থীদের ” স্টুডেন্ট অব দা ইয়ার” পুরস্কার বিতরণ করা হয়।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























