বিশেষ করে বাঙালির আত্মনির্ভর হওয়া এবং সমৃদ্ধির মুর্তমান প্রতীক হচ্ছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর নির্মাণ কাজ যখন ৮১% শেষ হয়েছে এবং উদ্বোধনের দিন সমাগত ঠিক তখনি এই পদ্মা সেতু নির্মাণে পরাজিত শক্তিই গুজব ছড়িয়ে সেতুর কাজ বিলম্বিত করার পাঁয়তারায় লিপ্ত। গুজবে তারা বলে যে, পদ্মা সেতু পরিপূর্ণ সমাপ্তির জন্য রক্ত এবং মাথা চায়। তিনি আরও বলেন দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতির পক্ষের শক্তিকে এগিয়ে এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় ধরনের গুজব বিরোধী বলয় তৈরীর আহবান জানান। যাতে করে আগামীতে এধরনের গুজব সৃষ্টি আর কেউ করতে না পারে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন থেকে নয়, ঔপনিবেশিক কাল থেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যখন সারা বিশ্বের বুকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্বনেত্রীর হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, তখন এদেশের পরাজিত শক্তি বিএনপি-জামায়াত আর থেমে থাকতে পারছেনা। তারা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক বিভ্রান্তি তৈরী করেছে। কিন্তু আজ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, সম্প্রতি ছেলে ধরা এই গুজবটি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র সুদীর্ঘ কাল থেকেই হয়ে আসছে। বড় ধরণের ষড়যন্ত্র হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়। পরবর্তীতে যখন জাতির পিতা বঙ্গবন্ধু দেশ গঠনে নিজেকে নিবেদিত করেছিলেন তখনও ষড়যন্ত্র হয়েছিল। আবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে বাংলাদেশকে যখন রোল মডেলের দিকে নিয়ে যাচ্ছেন সে সময় এ ধরণের গুজব ছড়িয়ে দেশটিকে আবারও অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ গুজবের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।
আইন অনুষদের ডিন এবং ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, আইন বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি মহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক আল-আমিন মিলন প্রমুখ। সমাবেশ শেষে গুজব বিরোধী র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























