বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আজ বুধবার (৩১ জুলাই) থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উল আযহার ছুটি শুরু হচ্ছে। ১৪ আগস্ট (বুধবার) পর্যন্ত মোট ১৫ দিন ঈদের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ৩ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট ১২ দিন অফিস ছুটি থাকবে।
এরপর জাতীয় শোক দিবস ১৫ আগস্ট (বৃহস্পতিবার) এবং ১৬ আগস্ট (শুক্রবার) হওয়ায় ১৭ আগস্ট (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চলবে। সবমিলিয়ে মোট ১৭ দিন বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।ইতোমধ্যে শিক্ষার্থীদের হল খালি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এদিকে দেশব্যাপী ১২ আগস্ট পবিত্র ঈদ উল আযহা উদযাপন হওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীরা ঈদের আগে বেশী ছুটি ও পরে কম ছুটি থাকার বিষয়টিকে অসামঞ্জস্য হিসেবে দেখছে। শিক্ষার্থীরা জানিয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত ঈদের পর বেশী সময় ছুটি থাকলে সুবিধা হত। ভবিষ্যতে ক্যালেন্ডার তৈরি করার সময় বিষয়টিকে বিবেচনায় নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষার্থীরা।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























