ইবি প্রতিনিধিঃ সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলোকে অভিযোগ আকারে জানানোর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ বাক্স উন্মুক্ত করা হয়েছে।

বুধবার সকাল ১১.৩০ মিনিটে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষদ ভবনে বাক্স উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন ছাত্রলীগের এমন মহৎ কর্মকান্ড মেধাবী শিক্ষার্থীদেরকে রাজনীতিতে আগ্রহী করে তুলবে। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ। আজকের এই অভিযোগ বাক্স প্রমাণ করে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব৷ এসময় অভিযোগ আসলে তার যথাযথ সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম পলাশ বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধানে আমরা সদা তৎপর। তারা অনেক সময় নানাবিধ জটিলতায় নিজেদের সমস্যাগুলো সরাসরি প্রকাশ করতে পারে না। অভিযোগ বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো গোপনীয়তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে সক্ষম হবে এবং সমস্যাগুলির পরিপূর্ণ সমাধান পাবে।

এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের  নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে