রাবি প্রতিনিধিঃ “সান্ধ্য কোর্সের শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে ফলাফল দিয়ে দেয়া হয়, আমাদের কে ৭ মাসেও ফলাফল দিচ্ছেন না। তাহলে পুরো বিভাগটাকে সান্ধ্য করে দেন। দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিভাগের সামনে অবস্থান নেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোল্লাহ মোহাম্মদ সাঈদ অভিনব এ দাবি জানান।
বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে  বিভাগটির সামনে অবস্থান নেন তারা। এতে বিভাগের বিভিন্ন বর্ষের  শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। তাদের দাবি “দীর্ঘ ৭-৮ মাস ধরে ফলাফল দেয়া হচ্ছে না। এটা বিভাগের একটা ঐতিহ্য হয়ে গেছে। যেখানে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে ফলাফল দিয়ে দেয়া হয়, সেখানে শিক্ষকরা ৭-৮ মাসেও বারবার  অনুরোধ করার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না।”
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়ূন কবির সাজুর সঞ্চালনায় একই বর্ষের শিক্ষার্থী মোল্লাহ মোহাম্মদ সাঈদ বলেন,  আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার পরও রেজাল্ট পাচ্ছিনা। পরিবার বার বার চাপ দিচ্ছে এ দায় কি আমার? দুই-তিন মাসের মধ্যে পরিক্ষার রেজাল্ট দেয়ার কথা আজ আট মাস রেজাল্ট দেয়নি। আমার জন্য এটা অনেক লজ্জার। সান্ধ্য কোর্সের শিক্ষার্থীরা যদি ১ মাসে রেজাল্ট পায় আমরা কি মেধা জোরে এখানে আসি নি? আমাদের কেন ৭-৮ মাস লাগবে? তাহলে বিভাগটাই সান্ধ্য করে দিননা।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান বলেন, মনের কষ্ট নিয়ে আজ এখানে দাড়িয়েছি। আট –নয় মাস পর আমাদের রেজাল্ট দিয়ে এক সপ্তাহের মধ্যে ভর্তি ও ফর্ম ফিলাপের সময় দেয়। এসংস্কৃতি থেকে আমাদের বেড়িয়ে আসতে চাই। এবিষয়ে লিখিত কোনো ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
আন্দোলন চলাকালিন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এবং পরেবিজনেস স্টাডিস বিভাগের ডীন অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।এসময় প্রক্টর বলেন, রেজাল্টের এই সমস্যাটি শুধু তোমাদের বিভাগের নয় এটি বিশ্ববিদ্যালয়ের একটি জটিল সমস্যা। আমি এখনই তোমাদের বিভাগের সভাপতির সাথে কথা বলবো এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উর্ধ্বতনদের অবহিত করবো। যাতে অতিদ্রুত তোমাদের এসমস্যার সমাধান হয়।
তবে, শিক্ষার্থীদের দাবি আজকের মধ্যে রেজাল্ট প্রকাশ না করলে আন্দোলন চলবে। নয় মাস অপেক্ষা করছি আর কালক্ষেপণ নয়।এসময় শিক্ষার্থীরা “সান্ধ্য কোর্সের ১ মাস, আমাদের কতো মাস ?  ”ওই ওয়ান্ট রেজাল্ট ” ইত্যাদি লেখা প্লেকার্ড প্রদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভাগের সামনে অবস্থান করছিল তারা।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে