রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে “গুজবে কান দেবো না, আইন নিজ হাতে তুলে নেব না। গুজবের মধ্যযুগীয় ডাইনি কালচার বন্ধ করো করতে হবে” স্লোগানে গুজব বিরোধী এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

” সমাবেশে সভাপতিত্ব করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। এ ধরনের সমাবেশ মাধ্যমে কুষ্টিয়ায় গুজব বিরোধী একটি ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে তিনি মনে করেন। সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জনাব আলম আরা জুঁই, উদীচী কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক গোপা সরকার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জনাব মোফাজ্জল হক ও সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কনক চৌধুরী, কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষক জনাব এটিএম ইউনুস আলী, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়ীদ, মহান মুক্তিযুদ্ধে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল, কাজী আরেফ আহমেদ স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহাবুব আলী, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষা অনুরাগী জনাব আহম্মদ আলী, কুষ্টিয়া ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি খলিলুর রহমান মজু, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মোঃ শামসুর রহমান বাবু, সদস্য হালিমা খাতুন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডঃ আব্দুল্লাহ আনসারী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ সহিদুর রহমান।

সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মুহাম্মদ জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী আরিফ আহমেদ সংসদের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য জনাব কারশেদ আলম।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে