রাবি প্রতিনিধিঃ শিক্ষা কোনো পণ্য না শিক্ষা আমাদের অধিকার। এটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু দিন-দিন তারা শিক্ষাকে পণ্য হিসাবে পরিনত করছে। ভর্তি ফরমের উচ্চমূল্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীদের বক্তব্যে এসব কথা উঠে আসে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদন ফর্মের উচ্চমূল্য নির্ধারণের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ফরমের দাম পুনঃনির্ধারণের দাবিতে সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে ১২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।
ফারসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রঞ্জু হাসানের সঞ্চালনায় বক্তারা বলেন ‘দেশ এখন চরম বিষাদ অবস্থা পার করছে এমতাবস্থায় ভর্তি পরীক্ষার বাড়তি ফি নির্ধারণ করে ছাত্রদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত করে ফেলেছে। রাবি প্রসাশন ভর্তি জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণ অযোক্তিক। আমরা এই শিক্ষা বাণিজ্যের বর্ধিত টাকা কমিয়ে মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে প্রসাশনের কাছে আমরা অনুরোধ করছি।
এসময় জুনায়েদ মাহমুদ সাদিক বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৯৮০ টাকা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫০ টাকা করা হয়েছে সেজায়গায় বুঝা যায় ফি কতটা বেশি। যা গরিব শিক্ষার্থীদের দ্বারা মেনে নেওয়া অসম্ভব। বিশ্ববিদ্যালয় প্রসাশন কি জানে না যে দেশের বন্যা কবলিত এলাকার মানুষ এত টাকা দিয়ে ফরম কেনার সামর্থ রাখেনা।
সমাবেশে আরো বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী, দর্শন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল আরমান সম্রাট,রসায়ন বিভাগের সাকিল হোসেন, প্রীতম সাহা হরকাবেদ প্রমুখ।এসময় বিভিন্ন বর্ষের অন্তত ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























