সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ঢাকার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেইসাথে তাকে গ্রেফতারও করা হয়েছে।আজ রোববার বিকেলে রাজধানীর ভূতের গলি এলাকায় তার বাসা থেকে এই টাকা জব্দ করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পার্থ গোপাল বণিক সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ সকাল থেকে দুদক কার্যালয়ে পার্থ গোপাল বণিক ও সিলেটের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের দুদকের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের নিয়ে দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল অভিযানে বের হয়।দুদকের দলটি বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে।

তথ্যঃ বাসস
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে