ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পুত্র ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর সজীব ওয়াজেদ জয়ের ৪৮ তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার(২৭ জুলাই) বিকেলে সজীব ওয়াজেদ জয় পরিষদ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে তার ৪৮ তম জন্মদিন পালিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, আয়োজক সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সোহেল রানা, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান খান সাগর, জাহিদুল ইসলাম জীবন প্রমুখ।
এবিষয়ে সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম বলেন তথ্যপ্রযুক্তি নির্ভর ও মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০৪১ বাস্তবায়নে সহায়তা করাই হবে আমাদের আজকের দিনের শপথ।
প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























