রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ক্লাব (বিএফডিএফ) এর নাম পরিবর্তন করা হয়েছে।
সংগঠনটির নতুন নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (আরইউডিএফ)। শুক্রবার এক সংবাদ সম্মলন সংগঠনটির উপদেষ্টা শাহ আজম শান্তনু এ ঘোষণা দেন। মমতাজউদ্দীন কলাভবনের একটি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদষ্টা অধ্যাপক রুকসানা বেগম, অধ্যাপক বারাক আলী, প্রভাষক শাহাদাৎ হাসানসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, বিতর্কের থেকে বড় হাতিয়ার নই। তাই বিতর্কের মাধ্যম মুক্তিযুদ্ধের চেতনা চর্চা অব্যাহত রাখতে এই সংগঠন যাত্রা শুরু করে। বিজনস স্টাডিজ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এই সংগঠনের সাথে যুক্ত। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আসছে। তবে সংগঠনটির নাম বিজনেস ফ্যাকাল্টি থাকায় তাদরকে অনেকে ব্যাবসায় অনুষদের শিক্ষার্থী মনে করেন। তাই সংগঠনটির নাম পরিবর্তন করা হয়েছ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) ২০০৮ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























