চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দুর্বৃত্তরা বলাৎকারের পর মাথা আলাদা করে হত্যা করা সেই মাদরাসা ছাত্র আবির হুসাইনের মাথা অবশেষে উদ্ধার করেছে ডুবুরিরা। হত্যাকান্ডের প্রায় ৩৮ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসার পাশের একটি পুকুর থেকে তার মাথা উদ্ধার করে খলনার একটি ডুবুরী দল।
নিহত আবিরের মাথা উদ্ধারের পরে বেলা ১১ টার পর পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারণ গ্রামবাসীকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে, মূল রহস্য উদঘাটনের আশ্বাস দেন।জানা যায়, গত ২৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবির হুসাইন নিখোঁজ হয়। পরদিন সকালে খবর পেয়ে মাদরাসার অদূরে একটি আম বাগানের ভিতর থেকে তার মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।এদিকে মাথা বিহীন মাদরাসার ছাত্রের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা জেলাশহ আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ধরণের মর্মান্তিক হত্যাকা-ের পর পুলিশের পাশাপাশি ঢাকা থেকে র্যাবের একটি ডগ স্কোয়াডের স্পেশাল দল বুধবার দিনভর অভিযান চালিয়েও নিহত মাদরাসা ছাত্রের মাথা উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবিরী দল যৌথভাবে অভিযান শুরু করেন। অভিযান শুরুরর কয়েক ঘন্টা পর মাদরাসার পাশের একটি পকুুর থেকে উদ্ধার হয় আবির হুসাইনের মাথা।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে খুব কৌশলে হত্যা করা হয়েছে ওই মাদরাসাছাত্রকে। হত্যাকা-ের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মাদরাসার পাঁচ শিক্ষককে। ঘটনাটি ভিন্নখাতে দিতে শরীর থেকে মাথা কেটে বিচ্ছিন্ন করে গুম করা হয় বলে ধারণা করছে পুলিশ।
সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























