বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ ছাত্রীদের নির্মাণার্ধীন দশতলা বিশিষ্ট ‘শেখ হাসিনা হল’-এর প্রথম তলার অবশিষ্ট অংশের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের নির্মাণার্ধীন ‘শেখ হাসিনা হল’-এর প্রথম তলার ছাদের এই (১২০০০স্কয়ারফিট) অংশটির ঢালাই কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ উন্নয়ন প্রকল্প পরিচালক লে. কর্ণেল প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি (অব:), প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) কমলেশ চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) মোঃ আহসানুল হাবীব এবং প্রকৌশলী মোঃ শাহরিয়ার আকিফসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীবৃন্দ। এ ছাড়াও অন্যান্যদের মাঝে ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক মো: সানজিদ ইসলাম খান, শহীদ মুখতার ইলাহী হল-এর সহকারী প্রভোস্ট মো: শামীম হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ সারোয়ার আহমাদ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহনাজ আব্বাসী বাঁধন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ফারজানা জান্নাত তসি, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত উপস্থিত ছিলেন ।
এর আগে গত ৫ এপ্রিল ২০১৯ তারিখে নির্মাণার্ধীন বিশেষ উন্নয়ন প্রকল্পের ‘শেখ হাসিনা হল’-এর প্রথম তলা ছাদের অপর অংশের ঢালাই কাজ সম্পন্ন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























