ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন তিনজন সহকারী প্রক্টরকে আগামী এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার (২৩ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন সহকারী অধ্যাপক এস এম নাসিমুজ্জামান (ব্যবস্থাপনা), প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম(ডেভেলপমেন্ট স্টাডিজ), মোঃ আরিফুল ইসলাম(বায়োমিডিকেল এ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং)।

তারা পূর্বে একই পদে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান এবং ফলিত খাদ্য ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তারের স্থলে নিয়োগ পেয়েছেন।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে