নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে নেশাগ্রস্ত স্বামীর হাঁসুয়ার কোপে সাবিনা (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে।সোমবার ( ২২ জুলাই ) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক রয়েছেন।

পুুলিশ জানায়, রাতে নেশাগ্রস্ত অবস্থায় নূর মোহাম্মদ বাড়ি ফিরে। এ নিয়ে এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে স্ত্রী সাবিনাকে মারপিট শুরু করে। মারপিটের সময় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেয় নূর মোহাম্মদ। এতে ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবিনা। এসময় প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় নূর মোহাম্মদ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকিরুল ইসলাম বলেন, নেশা করতে নিষেধ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার ও নূর মোহাম্মদ কে গ্রেফতারের চেষ্টা চলছে।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে