রাবি প্রতিনিধিঃ রাবিতে গাজাসহ ৩ জনকে আটক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল চত্বর থেকে শনিবার সাড়ে ১২ টার সময় তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কাটাখালী থানার হরিয়ানের শাহাজাহান আলীর ছেলে শাহীনুর রহমান(২৩), জাহাঙ্গীর সরদারের ছেলে এজাজ আহম্মেদ(২০), নতুন বুদপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে মাহাফুজ(২২)। তারা ৩ জনই রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী। রাজশাহী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গাজা খাচ্ছিল এমন অবস্থায় শেখ রাসেল স্কুল মাঠ থেকে গ্রেপ্তার করে কাজলা পুলিশ ফাড়িতে নিয়ে যাই।

পরে মামলা শেষে তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে