ইবি প্রতিনিধিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের নারী কেলেঙ্কারির শাস্তির দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (২০ জুলাই) দুপুরে উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে শাস্তির দাবী জানিয়ে সংগঠনটির সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন অধ্যাপক আরফিনের নারী কেলেঙ্কারির বিষয়ে এর আগে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি এক ছাত্রী। একই অপরাধে ব্যাক্তিভেদে যেন শাস্তি আলাদা না হয় এবং উপযুক্ত শাস্তির দাবী জানায় সংগঠনটি।

উল্লেখ্য গত কিছুদিন আগে অধ্যাপক আরফিনের একজন নারীর সাথে আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকায় পাওয়া যায়।এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক আরফিন বলেন আমি জড়িত নই এবং আমার নামে নানাভাবে মিথ্যাচার সৃষ্টি করা হচ্ছে।এছাড়াও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রত্যেক হলে রিডিং রুমে বঙ্গবন্ধু কর্নার ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, অনাবাসিক কেউ যেন অবৈধভাবে হলে না থাকতে পারে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ, খাবারের মান নিশ্চিত করা, পরিবহন ভোগান্তি লাঘবে ট্রেন চালু, বহিরাগতমুক্ত ক্যাম্পাস, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতায় প্রত্যেক ভবনের শৌচাগার পরিস্কারের দাবি জানান। এসময় উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম শিক্ষার্থীবান্ধব হবে। বাংলাদেশের মধ্যে ইবিকে সেরা বিশ্ববিদ্যালয়ে রুপ দিতে ও আন্তর্জাতিকীকরণকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে আমরা সর্বাত্মক সহায়তা করব।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে