ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ.স.ম শুয়াইব আহমেদ। দোয়া মাহফিলে গোলাম রাব্বানীর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের সকল শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতীর অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

উক্ত দোয়া মাহফিলে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে