পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক আয়োজিত ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১’তে বিকাল ৩টায় শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম রোস্তম আলী ও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ , প্রক্টর ড. প্রীতম কুমার দাস । আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ছাত্র উপদেষ্টা ও সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান ।
উক্ত অনুষ্ঠানে নবীনদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এবং কিছুদিন আগে অনুষ্ঠিত “সিএসই ফেস্ট-২০১৯” এর বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিজ এর প্রতিযোগিতার পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। যেখানে ছিল প্রোগ্রামিং কন্টেস্ট, আইটি কুইজ, প্রোজেক্ট শো, গেমিং কন্টেস্ট, দাবা, টেকনিকাল ডিবেট সহ নানা রকম ইভেন্ট।অনুষ্ঠানের সভাপতি ও সিএসই বিভাগের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন- “শিক্ষার্থীরাই বিভাগের প্রাণ। তারা এই সিএসই বিভাগের নাম, এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে এই প্রত্যাশা।”
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সেখানে পারফর্ম করেন বিভাগের ই বিভিন্ন শিক্ষার্থী। নাচ, গান, কৌতুক, রম্য অভিনয়, রম্য কবিতা সহ নানা ধরনের আয়োজন ছিল। শেষে পারফর্ম করে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড “স্কেচ” ।

আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে