ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সহ মোট পাঁচটি দাবিতে উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে তার নিকট স্মারকলিপি প্রদান করেন। অন্যান্য চারটি দফা হল শহীদ জিয়াউর রহমান হল থেকে “শহীদ” শব্দটি বাদ দিতে হবে, ক্যাম্পাসকে মাদকমুক্ত ঘোষণা করতে হবে, শিক্ষার্থী দের মানসিক সমস্যা সমাধানে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দিতে হবে এবং ক্যাম্পাসে একটি সুইমিংপুল স্থাপন করতে হবে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহীনুর রহমান, ট্রেজারার ড. মোঃ সেলিম তোহা প্রমুখ।
উপাচার্য বলেন পাঁচটি দাবিই যথাযথ ভাবে মনোযোগ আর্কষণের দাবি রাখে। এটি শুধুমাত্র ছাত্রলীগের নয় এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র তথা সমগ্র দেশবাসীর দাবি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দাবিগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
প্রিতম মজুমদার,
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























