নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জুলাই ২০১৯) সকালে নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ শুভেচ্ছা জানান তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনসহ নোবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























